মাদক হাতবদলের জন্য বেরোতেই আটক করে চলে তল্লাশি ! উদ্ধার হয় বিপুল পরিমাণে মরফিন! নক্সালবাড়ি বেঙ্গাইজোতে এশিয়ান হাইওয়ের ঘটনা । এসএসবি সূত্রে জানা গিয়েছে, বেঙ্গাইজোতে ছোটো গাড়ির যন্ত্রপাতির দোকানে বসে মাদক ব্যবসা ফুলেফেঁপে বসেছিল সে, গতকাল মাদক হাতবদলের সময় আটক করে তল্লাশি চালিয়ে ২১৪ গ্ৰাম মরফিন উদ্ধার হয় ।
পরে আটক করে নক্সালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হলে মাদক কারবারের অভিযোগে ওই যুবকে করা হয়। ধৃতের নাম উমেশ কুমার সাহানি, সে নক্সালবাড়ি মধ্য কোটিয়াজোতের বাসিন্দা!ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নক্সালবাড়ি থানার পুলিশ।
