খড়িবাড়ি : উত্তপ্ত নেপালের পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা! দালাল সহ গ্রেফতার ২ বাংলাদেশী। ভারতীয় পর্যটক বলে পরিচয় দিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশের চেষ্টা করতেই খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে গ্রেফতার ২ বাংলাদেশী সহ এক ভারতীয় এজেন্ট।
ধৃত এক বাংলাদেশীর হেফাজত থেকে উদ্ধার জাল আধার কার্ড। জানা গিয়েছে গতকাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় এসএসবির সন্দেহ হলে আটক করার পর জানা যায় ধৃত ভারতীয় এজেন্ট দেবাশীষ চক্রবর্তী নেপাল থেকে ভারতে সীমান্তে এসে তার ২ বন্ধু ভারতীয় পরিচয় দিয়ে ঢুকতে গেলে অসঙ্গতি পায় এসএসবি আধিকারিকরা।
ধৃতদের আটক করে তল্লাশি চালিয়ে মহম্মদ জাহিদুল ইসলামের হেফাজত থেকে রাহুল রায় নামে এক জাল আধার কার্ড এবং সঙ্গে আটক করা হয় আরো এক বাংলাদেশী সুশান্ত চন্দ্র দাসকে। বাংলাদেশীদের জাল আধার কার্ড ৫০ হাজার টাকা নিয়ে সীমান্ত থেকে দিল্লি নিয়ে যাওয়ার তথ্য পেয়েছে এসএসবি।
ঘটনায় আরো ২ এজেন্টের নাম উঠে এসেছে। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
