প্রতিবাদ জানাতে গিয়ে নেপাল পুলিশের গুলিতে মৃত্যু প্রায় ১৯ জন্যর ,ওপারে অশান্ত থাকায় পানিট্যাঙ্কি সীমান্তে হাই এলার্ট এসএসবির! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্ধ করেছে নেপাল সরকার! ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনসট্রাগ্রামের মতো প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধের প্রতিবাদে উত্তাল হল নেপাল!
আজ দিনভর নেপালের বিভিন্ন স্থানে পথে নামেন যুবক যুবতীরা! কাঠমান্ডু থেকে পোখরা, দমক থেকে বিত্তামোড়ে চলে প্রতিবাদ! প্রতিবাদে পুলিশের গুলিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯জনের। এই বিক্ষোভ যাতে সীমান্ত দিয়ে কোনোভাবেই নতুন করে অশান্তি না সৃষ্টি করে তাতে নজর এসএসবির!
ইতিমধ্যে হাই এলার্ট করা হয়েছে ইন্দো নেপাল সীমান্ত! জওয়ানদের বাড়তি নজরদারি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নেপাল পুলিশের সঙ্গে আলোচনা করছে এসএসবি বলে সূত্রের খবর।
