শুক্রবার গভীর রাতে নকশালবাড়ির হাতিঘিসার বীরসিং জোতে একটি দেওয়াল দিয়ে ঘেরা ফাঁকা জমিতে লরিতে মোষ পাচারের খবর পায় নক্সালবাড়ি থানার পুলিশ, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছায় নক্সালবাড়ি থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী,
পুলিশ হানা দিতেই লরি ছেড়ে পালায় চালক ও খালাসী, ঘটনাস্থল থেকে একটি স্করপিও এবং মোটরসাইকেল বাজেয়াপ্ত করে পুলিশ, তবে পুলিশ চোখকে ধুলো দিতে বড়ো ঘাসের আড়ালে লুকিয়ে পড়ে ধৃত অভিযুক্তরা, ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আসরফ রাজা,
মহম্মদ ইস্তাক ও পাপ্পু রায়, ধৃতদের মধ্যে মহম্মদ আসরফ রাজা প্রাক্তন নকশালবাড়ি তৃণমূল ব্লক সহ সভাপতির নাতি, অন্যদিকে মহম্মদ ইস্তাক নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃনমূল পঞ্চায়েত সদস্যর ভাই, তৃণমূল ঘনিষ্ঠতা হওয়ায় কটাক্ষ বিজেপির,
আগামী দিনের আন্দোলন করার হুঁশিয়ারি বিজেপি মন্ডল সভাপতি সাধন চক্রবর্তীর, তবে ঘটনার পর থেকেই মুখে কুলুপ তৃণমূল নেতৃত্ব, দলের একাধিক পদাধিকারীদের সাথে যোগাযোগ করা হলেও কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি।
