খড়িবাড়ি : নেপালের প্রবেশে বাধা পেয়ে সীমান্তে অবরোধ। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অবরোধ। অভিযোগ নেপালের প্রবেশ করতে পারছে না কোনো অটো ও টোটো চালকরা। কাজেই পেটের টানে ক্ষোভ প্রকাশ।
নেপাল থেকে আসা চার চাকার গাড়ি আটকে নেপালের সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করল অটো ও টোটো চালকরা! জানা গিয়েছে সহজেই নেপাল থেকে চারচাকার গাড়ি এদেশে ঢুকে পড়ছে। সীমান্তে ঢুকে ব্যবসাও করছেন নেপালের নাগরিকরা।
উল্টো ভারতীয় অটো ও টোটো চালকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এদিন ক্ষোভে ফেটে পড়ার পর এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেপাল প্রশাসনের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এসএসবি।
