এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি জানান, সার্বিক দেশের যা পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে কেউ কেউ আপোষ করে নেয়।
দেশের মুল সমস্যা থেকে মানুষদের দৃষ্টিকে ঘোরানোর জন্য ধারাবাহিক ভাবে গত একবছর যে রাজনীতি চলছে তার প্রতিফলন বিহারের নির্বাচনে পড়েছে।
মানুষ এখন উন্নয়ন চাইছে, আজকের ধর্ম হল গনতন্ত্র ও রাজ্যের আর্থিক উন্নয়ন। মানুষ অতীতের বিহারকে দেখেছে এবং জঙ্গলরাজকে দেখেছে।
নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারকে দেখেছে। নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার দেখেছে, তার প্রতিফলন এই নির্বাচন।
মানুষ তেজস্বীর তেজকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, পশ্চিমবঙ্গের ঔদ্ধত্যকে বাজেয়াপ্ত করে দেবে ২০২৬ সালে। আজ একাধিক কর্মসূচি সেরে কলকাতা ফিরবেন তিনি।
