কাজ সেরে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিল সে।জমিদারগুড়ির এলাকায় বাঁধের উচুঁ ওঠার সময় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের নাম ইরনুস টোপ্পো (৫৮), মেরিভিউ চা বাগানের আপার লাইনের বাসিন্দা ।
ঘটনায় পর চাঞ্চল্য ছড়ালে নক্সালবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নক্সালবাড়ি হাসাপাতালে নিয়ে আসে । আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
