গতকাল জিজ্ঞাসাবাদে অসঙ্গতির পর গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত নিলিমা রায় সার্টিফিকেটের জন্য পার্থকে বরাত দিত।
নিলিমা ও পার্থের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক লেনদেন খুঁজে পাওয়া গিয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডের আবেদন করবে পুলিশ।
