খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চা শ্রমিকরাও। পরে বাগডোগরা বনদফতরের টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। বনদফতর সূত্রে অনুমান, ২ হাতির লড়াইয়ে মাঝে পড়েই এই মৃত্যু বলে অনুমান ।
গোটা ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ পরিস্কার হবে মত বাগডোগরা বনদফতরের রেঞ্জার সমব্রত সাধুর। মৃত হস্তিশাবক ২-৩ মাসের ছিল।
