দীর্ঘদিন ধরে এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট চালু থাকলেও সেটি অকার্যকর হয়ে পড়েছিল। অবশেষে জেলা পুলিশের উদ্যোগে আধুনিক পরিকাঠামোসহ নতুন এই স্থায়ী চেকপোস্ট তৈরি করা হয়েছে, যা সীমান্ত নিরাপত্তায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, চক্করমারি এলাকা বিহার রাজ্যের সীমান্তের সঙ্গে যুক্ত হওয়ায় এটি জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই রাস্তায় আন্তঃরাজ্য গতিবিধি অনেক বেশি লক্ষ্য করা যায়।
তাই আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কার্যকলাপের উপর নজরদারি বাড়াতে একটি স্থায়ী চেকপোস্টের প্রয়োজনীয়তা ছিল। তিনি আরও জানান, এই চেকপোস্টের মাধ্যমে সীমান্তে চোরাচালান,
অবৈধ পরিবহণ ও আন্তঃরাজ্য অপরাধের উপর নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে সম্ভব হবে। স্থানীয় প্রশাসন ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
