তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক অভিযুক্তের স্বামী! পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন বাড়িতে বসে মাদক ব্যবসায় অভিযোগ উঠে আসছিল।সেই মতো এদিন বিকেলে মাদক হাতবদলের খোঁজ পেয়ে অভিযানে চালায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
পুলিশ দেখেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় ধৃতের স্বামী । বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের আলমারিতে থেকে নগদ ২ লক্ষ ১৫ হাজার , ১৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ২০৬ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ঘটনায়
মাদক ব্যবসা জড়িত থাকার অভিযোগে সুনিতা বর্মনকে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ । বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে গোটা ঘটনায় তদন্ত শুরু করবে পুলিশ ।
