যদিও এই সন্ত্রাসী অভিযান কারা চালিয়েছে এখন অব্দি কেউই শিকার করেনি। তবুও আশঙ্কা করা হচ্ছে সন্ত্রাসীরা বাগডোগরা বিমানবন্দর হয়ে নেপালে গিয়ে আত্মগোপন করতে পারে। সেকথা মাথায় রেখেই বাগডোগরা বিমানবন্দরে লাল সর্তকতা জারি করা হচ্ছে।
প্রতিটি যাত্রীর পরিচয় পত্রের পাশাপাশি তাদের লাগেজ স্ক্যানারের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। এ ব্যাপারে বিশেষ প্রশিক্ষিত কুকুর কেও কাজে লাগাচ্ছে সিআইএসএফ।
