বাগডোগরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট গেট লাগোয়া শান্তিপুরের ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির শৌচাগারের শৌচকর্ম করতে যায় ওই ব্যক্তি!
শৌচাগারের গেট খুলতেই আচামকাই ব্যক্তির ওপর ঝাপিয়ে পরে চিতাবাঘটি। ঘটনায় পর জখম ব্যক্তির চিৎকার শুনে বাড়ির লোকের উদ্ধার করে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। জখম ব্যক্তির নাম অভিষেক গুপ্তা,
সেই বাড়িতে ভাড়া থাকত বলে জানা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বনদফতর ও মাটিগাড়া থানার পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
