ডেঙ্গি রুখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর এবং ব্লক ও স্থানীয় প্রশাসন বাড়িতে বাড়িতে জমা জল না রাখার একদিকে যেমন পরামর্শ দিচ্ছেন, তেমনি সন্ধ্যার পর মশারি ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে । একাধিক বাড়িতে মিলছে ডেঙ্গির লাভা।
অসচেতনতার জন্যই রোগের বিস্তার বাড়ছে বলে ধারণা চা শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জমা জল সরিয়ে ফেলার পাশাপাশি ফগিং স্পে কাজ চলছে জোর কদমে । ডেঙ্গি রোগ ঠেকাতে বাগানে বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করছে স্বাস্থ্য দফতরের ভিআরপি টিম।
এতোও আতঙ্ক পিছু ছাড়ছে না । ৫ জন আক্রান্তের মধ্যে ৪ জনকে ঘরে করেনটাইন করা হয়েছে এবং আরেক চা শ্রমিক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গি খবর পাওয়া পরেই আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
চা বাগানে সচেতন জন্য গ্ৰাম পঞ্চায়েতের ভিআরপি টিম সহ স্বাস্থ্য কর্মীরা ডোর ডোর পরিদর্শন করছেন। ডেঙ্গি মুক্ত অর্ড বাগান করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান আপার বাগডোগরা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা।
ডেঙ্গি, নক্সালবাড়ি, অর্ড চা বাগান, এডিস মশা, জমা জল, চা শ্রমিক, স্বাস্থ্য দফতর, ফগিং, ডেঙ্গি লার্ভা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কোয়ারেন্টাইন, ভিআরপি টিম, গ্রাম পঞ্চায়েত, সচেতনতা অভিযান
#DengueAlert #Naxalbari #OrdTeaGarden #DengueOutbreak #TeaGardenWorkers #HealthDepartment #AedesMosquito #PublicHealthAlert #DenguePrevention #NorthBengal #RojKhabarDuniya #RKDSiliguri
