আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। তাঁর বাড়ি ঝমকলালজোতের গোয়ালজোত এলাকায়।জানা গিয়েছে পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে খড়িবাড়ির ব্যবসায়ী উত্তম সিংহকে টাকা দিতে যাচ্ছিলেন।
লিচুবাগানের কাছে দুটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। মোটরসাইকেলের চাবি জঙ্গলে ছুড়ে ফেলে হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এবং টাকার ব্যাগ নিয়ে ঘোষপুকুরের দিকে পালায় দুস্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাঁসিদেওয়া ও ঘোষপুকুর পুলিশ। আহত ব্যবসায়ীকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। অভিযোগকারীর অভিযোগ সঙ্গে ঘটনা মিলিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দুষ্কৃতীরা পূর্বপরিচিত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
National Highway Robbery,
Businessman Assaulted,
Motorcycle Gang,
Armed Robbery Case,
Cash Looting Incident,
Highway Crime,
Violent Snatching,
Rural Crime News,
Police Investigation,
Helmet Attack,
Cash Transit Attack,
Organized Crime Suspect,
West Bengal Crime,
Phasidewa Incident,
Buribalasun Bridge Robbery,
#BusinessmanAssaulted #HighwayCrime #CashLoot #MotorcycleGang #BreakingNews #CrimeNews #PoliceInvestigation #WestBengalCrime #RobberyCase #ViolentAttack #LawAndOrder #phasidewa #BuribalasunBridge #IndiaCrimeNews
