ড্রেনের কাজ নিয়ে উঠছে অভিযোগ আর ঘটনাস্থলে এসে সাংবাদিকদের দেখেই কোর্টে যাওয়ার হুমকি দিল ঠিকাদার। খড়িবাড়ির বুড়াগঞ্জের থানঝোড়া চাবাগানে ঠিকাদারি এজেন্সির হুমকি দেখিয়ে কি চুপ করানোর চেষ্টা। স্থানীয়দের অভিযোগ ভিত্তিপ্রস্তর বোর্ড অনুযায়ী কাজ হয়নি।
বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের থানঝোড়া চাবাগানে পঞ্চদশ অর্থ কমিশনের ৩লক্ষ ১হাজার ১৬৪ টাকায় নিকাশিনালার কাজ করে ঠিকাদারী এজেন্সি। টেন্ডার অনুযায়ী ৮৭ মিটার পাকা ড্রেন নির্মাণ করার জায়গায় হয়েছে ৫৪ মিটার। অভিযোগ ভিত্তিপ্রস্তর বোর্ড অনুযায়ী রাজেশ ওঁরায়ের বাড়ি থেকে রাজকুমার দাসের বাড়ি পর্যন্ত ড্রেনের কাজ হওয়ার কথা।
কিন্তু কাজের বেলায় কাজ হয়েছে মাঝখানে! না রাজেশ ওঁরায়ের বাড়ি থেকেও কাজ শুরু হয়েছে না রাজকুমার দাসের বাড়িতে গিয়েও শেষ হয়েছে এই কাজ। অভিযোগ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে ঠিকাদারি এজেন্সি আদালতে যাওয়ার হুমকি দিল। স্থানীয়দের দাবি বোর্ড অনুযায়ী কাজ হয়নি।
কাজ ঠিকমতো হোক। যেভাবে কাজ হয়েছে তাতে বর্ষার দিনে সমস্যা হবে। যদিও বুড়াগঞ্জ প্রধানের দাবি, জনগনের মত নিয়ে কাজ করতে হয়েছে। যখন টেন্ডার হয় তখন নাম ধরা হয়েছিল। আসলে ৮৭ মিটার নিকাশীনালা টেন্ডার হলেও ৫৪ মিটার কাজ হয়েছে।
কারণ লম্বায় কম করে প্রস্থে বেশি করা হয়েছে। আগামী দিনে এই এলাকায় নতুন করে ড্রেনের কাজ প্রয়োজন হলে নতুন করে টেন্ডার প্রক্রিয়া করে কাজ করা হবে মত বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধানের। ড্রেনের দুনীতি সামনে আসতেই সরব বিজেপি। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।
Drain construction controversy
Rural development fund
Panchayat corruption allegation
Tender irregularities
Public fund misuse
15th Finance Commission project
Incomplete drainage work
Contractor threat to media
Local protest
Political clash BJP vs TMC
Infrastructure scam
Village development issue
West Bengal rural news
#DrainScam #TenderIrregularity #RuralCorruption #PanchayatNews #PublicFundMisuse #InfrastructureIssue #LocalProtest #BJPvsTMC #WestBengalNews #GroundReport #DevelopmentDebate #AccountabilityMatters #VillageNews #FinanceCommissionFund
