দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ। সিকিম মহানন্দা এক্সপ্রেসের স্টপেজ পেল নকশালবাড়ি রেলস্টেশন। আজ ফ্ল্যাগঅফ করে নতুন স্টপেজের উদ্বোধন করলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা! এদিন কাটিহার রেলের উদ্যোগে স্টপেজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্তা ও মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন।
এর আগে কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টপেজ থাকলেও দিল্লির যেতে হলে এনজেপি স্টেশনের ওপর ভরসা করতে হত নকশালবাড়িবাসীকে। সিকিম মহানন্দা এক্সপ্রেস স্টপেজ পেতেই এবার সুবিধা হবে এই অঞ্চলের পাশাপাশি নেপাল ও পাহাড়ের বাসিন্দাদের। এদিন ফ্ল্যাগঅফ করে সাংসদ জানান, নকশালবাড়ির জন্য খুশীর খবর।
সব মিলিয়ে ৯টি ট্রেন নকশালবাড়ি স্টেশনে যাত্রী পরিষেবা প্রদান করে। আগামী দিনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ নকশালবাড়ি স্টেশনে থাকবে। পাশাপাশি এই এলাকায় উন্নয়নের কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করছে। আগামী তিন মাসের মধ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বাকি কাজ ত্বরান্বিত হবে মত সাংসদের। এদিন নাম না করে রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পকে কটাক্ষ করেন সাংসদ। দিল্লিগামী ট্রেনের স্টপেজ পেয়ে খুশি স্থানীয় ও ব্যবসায়ীরা।
Naxalbari Railway Station
Sikkim Mahananda Express
Train stoppage inauguration
Raju Bista
Darjeeling MP
Anandamay Barman
Katihar Railway Division
Delhi-bound train
Railway development
North Bengal news
Nepal connectivity
Darjeeling Hills transport
Capital Express stoppage
BJP development agenda
Rail infrastructure growth
#Naxalbari #SikkimMahanandaExpress #RailwayNews #NorthBengal #Darjeeling #RajuBista #TrainStoppage #IndianRailways #RailDevelopment #DelhiBound #NepalConnectivity #InfrastructureGrowth #BreakingNews #WestBengal #CapitalExpress
