Breaking News

Breaking News
Loading...

 

মালদার যুবকসহ ৯১ গ্রাম মাদক উদ্ধার, তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ!

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি এলাকায় বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অমৃত লাবার নেতৃত্বে একটি দল পানিট্যাঙ্কি এনএইচ-৩২৭-এর এএইচ-০২ ফ্লাইওভারের কাছে অভিযান চালায়। 

অভিযানে রহিম মিয়া নামে ২৪ বছর বয়সি এক যুবককে আটক করা হয়। ধৃতের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার গোপালপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৯১ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। 

পাশাপাশি একটি মোবাইল ফোন, ট্রেনের টিকিট এবং ৮০০ টাকা নগদও বাজেয়াপ্ত করা হয়। এই পুরো অভিযানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি সার্কেলের সিআই, যিনি একজন গেজেটেড অফিসার, এবং ছিলেন স্বাধীন সাক্ষীরাও। 

ধৃত ব্যক্তিকে খড়িবাড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post a Comment

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Previous Post Next Post