গ্রাহকদের অভিযোগ, যেখানে গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য ৯৪০ টাকা, সেখানে তাঁদের কাছ থেকে ৯৬৬ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত এই টাকা কেন নেওয়া হচ্ছে, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন অনেকেই।
এছাড়াও, KYC আপডেটের নামে গ্রাহকদের জোর করে নতুন পাইপ কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। অনেকের দাবি, পাইপ না কিনলে গ্যাস দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হচ্ছে এজেন্সির পক্ষ থেকে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন এক গ্রাহক অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও তিনি গ্যাস পাননি।
প্রতিবাদ করায় তাঁকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ। এমনকি এক বয়স্ক গ্রাহকের ওপর এজেন্সির কর্মীদের চড়াও হওয়ার ঘটনাও সামনে এসেছে। একাধিক গ্রাহকের বক্তব্য,গ্যাস নেই, যা করার করে নিন!এজেন্সির এক কর্তার এই মন্তব্যে ক্ষোভ আরও বেড়েছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে, খড়িবাড়ি গ্যাস অফিস সূত্রে জানা গিয়েছে, ৮ এপ্রিল পর্যন্ত যাদের বুকিং ছিল তাদের গ্যাস সরবরাহের কথা থাকলেও স্টকে ছিল মাত্র ৩৯টি সিলিন্ডার। পরে আরও ৩৪২টি সিলিন্ডার এলেও সোমবার পর্যন্ত মোট প্রায় ৬০০ জন গ্রাহকের বুকিং জমে রয়েছে।
সংস্থার কর্মী অশোক জসওয়াল জানান, যাদের অনলাইন বুকিং রয়েছে তাদের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার জন্য ৯৬৬ টাকা নেওয়া হয়েছে। কেউ যদি সরাসরি অফিস থেকে গ্যাস নিতে চান, তবে তা অনলাইন পোর্টালে আগে থেকে উল্লেখ করতে হবে বলেও জানান তিনি।
তবে গ্রাহকদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, অতিরিক্ত টাকা আদায় ও জোর করে পণ্য বিক্রি সম্পূর্ণ অনৈতিক এবং এর বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ প্রয়োজন। ক্ষুব্ধ গ্রাহকরা ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Post a Comment
Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.