সম্প্রতি শিশুকন্যার শারীরিক সমস্যা দেখা দিলে বিষয়টি জানতে পারে পরিবার! এই ঘটনায় নির্যাতিতা পরিবারের ওপর আক্রমণ এমনকি গালিগালাজ করে। গোটা ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গোটা ঘটনায় বিচারের দাবি নির্যাতিতা পরিবারের। অন্যদিকে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
