এদিন চিলাপাতা যাওয়ায় আগে তিনি বলেন তৃণমূলের এই অবস্থা হওয়ার কথা আগেই বলেছিলাম, যেদিন এই দল হারবেন সেদিন পার্টি শেষ। নেতাদের দৌড়িয়ে মানুষ মাড়বে তাই হচ্ছে। অন্যদিকে তৃণমূলে ভাঙন নিয়ে তিনি বলেন তৃণমূল একটা গ্যাং ছিল।
ডি কোম্পানির মত। ধান্দাবাজ লোক এসেছিল, যে হেরেছে চলে গিয়েছে। এই পার্টির ভবিষ্যৎ নেই। তবে এই সফরে উন্নয়ন নিয়ে তিনি জানান, মহকুমা পরিষদের কোনো পরিকাঠামো নেই, নির্বাচন হয়েছে প্রতিনিধি আছেন তাদের নিয়ে মিটিং আছে। মহকুমা পরিষদকে রেডি করব। কি সমস্যা আছে দেখা হবে। এদিন সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।
