গতকাল বিজেপি যুব মোর্চার অভিযোগের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ জাবরা ডিভিশন এলাকা থেকে উপপ্রধানকে গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃত বর্তমানে তৃণমূলের সঙ্গে থাকার পরেও বিজেপির নাম করে সংগঠন করার অভিযোগে রয়েছে বলে দাবি বিজেপি যুব মোর্চার সভাপতি সুদীপ্ত রায়।
গোটা ঘটনায় আইনগত শাস্তি জানান তিনি। অন্যদিকে বিজেপির সংগঠনের যোগ দেওয়ার কথা বলা হয়েছিল এবং তৃণমূলে পদত্যাগ করার চাপ দেওয়া হয়েছে আমাকে। গোটা ঘটনায় চক্রান্ত হচ্ছে মত ধৃত উপপ্রধান রঞ্জন চিকবড়াইকের।
