ধৃত ইমিগ্রেশন দফতরের প্রাক্তন ওসিকে ৩দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই এবার হারিয়ে যাওয়া সিল উদ্ধার! শিলিগুড়ির শালবাড়ির বাড়ি থেকে উদ্ধার হল ইমিগ্রেশন দফতরের হারিয়ে যাওয়া ৩টি সিল।
পুলিশ সূত্রে খবর, ইমিগ্রেশন দফতর থেকে দার্জিলিং পুলিশ লাইনে পাঠানোর পরেও গত ২৮শে মে নিজ হেফাজতে থাকা সরকারি সিলমোহর থাইল্যান্ডের মহিলাদের জন্য ব্যবহার করেন ধৃত রবি দাহালি!
ধৃত রবি দাহালি থাইল্যান্ডের নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করাতে দালাল হিসেবে নাম উঠে আসা জিতেন্দ্র মেহেরাকে সহায়তা করত।
আজ জিজ্ঞাসাবাদের পর শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ধৃত প্রাক্তন ওসিকে। অন্যদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত জিতেন্দ্র মেহেরার খোঁজ শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
