স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা প্রথমে দেহটি দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
পুলিশ মৃতদেহের পাশ থেকে কয়েকটি পরিচয়পত্র উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বিহারের কিশনগঞ্জ জেলার বাসিন্দা। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে এই খুনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বাগডোগরা থানার পুলিশ। তদন্তে ডগ স্কোয়াডের সাহায্য নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদেরও আনা হতে পারে।
উল্লেখ্য, এর আগেও হাঁসখোয়া চা বাগান থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ফের এমন ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
