গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে প্রায় ৯২৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া মাদক ব্রাউন সুগার বলে নিশ্চিত করেন এসটিএফ আধিকারিকরা।
ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে রাজীব শেখ ও রাসেদুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু'জনই মালদা জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁরা মাদক পাচারের সঙ্গে জড়িত।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মালদা থেকে চারচাকা গাড়িতে করে শিলিগুড়িতে ব্রাউন সুগার নিয়ে এসে হাতবদলের পরিকল্পনা ছিল। অভিযুক্তদের ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি, গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
