রাজ্যের ১.৩ কোটির বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপে পৌঁছে যেতে শুরু করল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা যোগ্য মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো শুরু হল ।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা থেকে এই প্রকল্পের সূচনা করেন। এদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অন্নপূর্ণা যোজনার প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি প্রকাশ করেন প্রাপকরা। এ বিষয়ে মন্ত্রী আনন্দময় বর্মন বলেন, মাটিগাড়া ব্লকের ২১ হাজারের অধিক প্রাপকরা অন্নপূর্ণা যোজনার এই টাকা পাবেন। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে। আজ রাত ১২ টা পর্যন্ত টাকা ট্রান্সফারের প্রক্রিয়া চলবে।
