নকশালবাড়ির বেঙ্গাইজোতে ২ নম্বর এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক পথ দূর্ঘটনা ! ঘটনায় মৃত্যু ২ যুবকের! মৃতরা হল পরিমল মল্লিক ও শিবা কোলে , দুজনেই হাতিঘিষার কেটুগাবুর জোতের বাসিন্দা ! জানা গিয়েছে,
গতকাল গভীর রাতে নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় ২ নম্বর এশিয়ান হাইওয়ে ধরে পানিট্যাঙ্কি দিক থেকে বাড়ি ফিরছিল ওই দুই যুবক ! দ্রুত গতিতে থাকায় উল্টো দিক থেকে আসা লরির ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি চাক্কায় পৃষ্ঠ হয় ।
ঘটনার খবর চাউর হতেই তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা।দুর্ঘটনা জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় পরিমল মল্লিকের।পরে পুলিশ পৌঁছে আহত যুবক ও মৃতদেহটি উদ্ধার করে উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
সেখানে মৃত্যু হয় শিবা কোলের । গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ । অপরদিকে, গোটা ঘটনার শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
