রেকর্ড সময়ে সেনার কৃতিত্ব! দুধিয়ায় ব্রেইলি সেতু, খুলল মিরিকের পথ

রেকর্ড সময়ে সেনার কৃতিত্ব! দুধিয়ায় ব্রেইলি সেতু, খুলল মিরিকের পথ!

স্বস্তির হাওয়া দুধিয়ায়! সুকনা ত্রিশক্তি সেনাবাহিনীর উদ্যোগে অবশেষে মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ শুরু হচ্ছে! অস্থায়ী হিউমপাইপের সেতু ভাঙার ২০ দিনের মাথায় ব্রেইলী সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী! গত ১৮ই জুন রাতে দুধিয়ার বালাসন নদীতে অস্থায়ী হিউম পাইপের সেতু ভেঙে শিলিগুড়ি - মিরিক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে একাদিকে ফুট ব্রিজ করার পাশাপাশি ৬০ মিটার ব্রেইলী সেতু করা হয়।এবছর গত ১৮ জুন পাহাড়ে এক নাগাড়ে বৃষ্টি জেরে বালাসন নদী জলস্ফিতি বেড়ে তলিয়ে যায় দুধিয়ার অস্থায়ী হিউমপাইপের সেতু! এরপর থেকেই বন্ধ হয়ে যায় শিলিগুড়ি - মিরিক যোগাযোগ। 

স্থানীয়দের দাবি মেনে গত ২৩ জুন সেনাবাহিনীর উদ্যোগে তৈরি করা ফুট ব্রিজ! যা দিয়ে চলাচল শুরু হয় সাধারণ মানুষের! অবশেষে দীর্ঘ ২০ দিন পর সেনাবাহিনীর তৎপরতায় দুধিয়ার বালাসন নদীর উপর ব্রেইলী সেতু তৈরি করল ভারতীয় সেনা । ৩ মিটার চওড়া ও ৬০মিটার লম্বা এই ব্রেইলী সেতু ওপর ভরসা করেই মিরিকে ছুটবে গাড়ি ! 

এদিন ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে দুধিয়ায় যোগ দেন প্রশাসনের আধিকারিক থেকে সেনাবাহিনী কর্তারা! সেনাবাহিনীর উদ্যোগেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী! অন্যদিকে সেতু শুরু হতেই খুশি স্থানীয়রা। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী সহ সাংসদ ও সেনাবাহিনীকে। জেলাশাসক জানান, ২০০ মিটার অ্যপ্রোচ রাস্তা রয়েছে। রেকর্ড সময়ে এই ব্রেইলী সেতু হল! 

সেনাবাহিনীর উদ্যোগে এই কাজ হল। ৯ মেট্রিক টনের ওজনের গাড়ি চলাচল করতে হবে। তবে ভারি যানবাহন চলাচল করবে না। এই ব্রেইলী সেতু হ‌ওয়ায় সুবিধা হবে। তবে কিছু কাজ বাকি আজ। কাল বা পরশু থেকেই চলাচল শুরু হবে। অন্যদিকে স্থায়ী সেতুর কাজ চলছে। আগামী বছর মার্চে এই কাজ শেষ হবে।

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Post a Comment (0)
Previous Post Next Post