নেপাল থেকে মেচী নদী পেরেই এদেশে আসার চেষ্টা! মেচী নদীর জলস্পৃতি বেড়ে নদীর মাঝেই আটকে গেল এক যুবতি! খড়িবাড়ির ইন্দো- নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকার ঘটনা !
জানা গিয়েছে, এদিন সকাল নাগাদ মেচি নদী পেরিয়ে এদেশে আসার চেষ্টা করছিল ওই যুবতী। আচমকাই মেচী নদীর জলস্ফিতি বেড়ে যাওয়ায় নদীর মাঝখানেই আটকে পড়েছে।
বিষয়টি সীমান্ত রক্ষীদের নজরে আসলে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় নেপাল পুলিশ আধিকারিকরা !
পরবর্তীতে জলস্ফিতি থেকে যুবতীকে উদ্ধার করে নেপালের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় সীমান্ত এলাকায়। যদিও কি কারনে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপারের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
