পানিটাঙ্কি সীমান্তের নিউ মেচি ব্রিজে নিয়মিত তল্লাশির সময় ৫ লক্ষ ৪০ হাজার টাকা ভারতীয় নগদ অর্থ উদ্ধার করল এসএসবি। ঘটনায় এক মহিলাসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।
১৭ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টা নাগাদ, ৪১ নম্বর ব্যাটালিয়ন এসএসবির ‘ডি’ কোম্পানি পানিটাঙ্কির বিআইটি দল ভারত থেকে নেপালের দিকে যাওয়া একটি সাদা মারুতি সুজুকি গাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির সময় একটি ব্যাগের মধ্যে ₹৫০০ এবং ₹২০০ টাকার একাধিক নতুন নোটের বান্ডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মিন কুমার প্রধান নামে এক ব্যক্তি ওই টাকা তাঁর বলে স্বীকার করেন। তাঁর কাছ থেকে মোট ₹৫ লক্ষ ৪০ হাজার নগদ ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া টাকার মধ্যে ছিল—
🔹 ₹৫০০-এর ৮০০টি নোট — ₹৪ লক্ষ
🔹 ₹২০০-এর ৭০০টি নোট — ₹১ লক্ষ ৪০ হাজার
ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ৫১ বছর বয়সি মিন কুমার প্রধান, গাড়ির চালক ৩২ বছর বয়সি দিবস রাই এবং তাঁর স্ত্রী ৩০ বছর বয়সি আশনা রাই।
উদ্ধার হওয়া নগদ অর্থের বিষয়ে মিন কুমার প্রধান কোনও সন্তোষজনক নথি বা বৈধ প্রমাণ দেখাতে পারেননি। এরপর নগদ টাকা, গাড়ি এবং আটক ৩ জনকে পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানিটাঙ্কি কাস্টমস অফিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
পানিটাঙ্কি সীমান্ত, নিউ মেচি ব্রিজ, এসএসবি, ৪১ নম্বর ব্যাটালিয়ন এসএসবি, পানিটাঙ্কি এসএসবি, ভারতীয় মুদ্রা উদ্ধার, ৫ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার, নগদ টাকা উদ্ধার, ৩ জন আটক, মহিলা-সহ ৩ জন আটক, ভারত-নেপাল সীমান্ত, মুদ্রা পাচার, কাস্টমস অফিস পানিটাঙ্কি, মিন কুমার প্রধান, দিবস রাই, আশনা রাই, SSB Seizure, Panitanki Border, New Mechi Bridge, Indian Currency Seized, ₹5.40 Lakh Seized, India Nepal Border, 41st Battalion SSB, Panitanki Customs
