উল্লেখ্য, গত ২৯ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তৎকালীন প্রধান গৌতম ঘোষ পদত্যাগ করেন। এরপর পঞ্চায়েত আইন অনুযায়ী শূন্য পদে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এদিন অনুষ্ঠিত বৈঠকে মোট ১০ জন সদস্য উপস্থিত ছিলেন এবং তাঁদের সমর্থনেই রঞ্জন চিকবড়াইক প্রধান নির্বাচিত হন।তবে বিজেপির কোনও পঞ্চায়েত সদস্য এদিনের নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন না।
নবনির্বাচিত প্রধানকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর রঞ্জন চিকবড়াইক বলেন, নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে। তবে এখন সবচেয়ে বড় দায়িত্ব মানুষের কাজ করা। আগের প্রধানের পদত্যাগের ফলে কিছু কাজের অসুবিধা তৈরি হয়েছে। সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। প্রাক্তন প্রধানও ভালো কাজ করেছেন।
রাজ্য সরকারের নতুন নির্দেশিকা মেনে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব। তিনি আরও জানান, প্রধানের দায়িত্ব গ্রহণের পর নিয়ম মেনে উপপ্রধানের পদ থেকে ইস্তফা দেবেন। প্রসঙ্গত, ২০২২ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৮ আসনের মনিরাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ১২টি, বিজেপি ৫টি এবং নির্দল ১টি আসনে জয়ী হয়।
তৃণমূল বোর্ড গঠন করলেও পরবর্তীতে বিজেপির এক সদস্যের পদত্যাগ, একজনের মৃত্যু, তৃণমূলের দুই সদস্য এবং নির্দল সদস্যের পদত্যাগের ফলে বর্তমানে পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩। সেই পরিস্থিতিতেই নতুন প্রধান নির্বাচনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলেই আশা করা হচ্ছে।
