গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালিয়ে ওই দুজন যুবককে আটক করে তল্লাশি চালালে হাতে থাকা বাজারের ব্যাগের ভেতর মিলে বিপুল পরিমাণে মাদক সামগ্রী। পরবর্তীতে পরীক্ষা করে ব্রাউন সুগার নিশ্চিত করে আধিকারিকেরা।
যার ওজন ৩ কেজি ৫০০ গ্ৰাম ! মাদক উদ্ধার হতেই অভিযুক্তদের আটক করে নকশালবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। ধৃতরা হল মিজানুল শেখ ও নাসিম শেখ , দুজনেই মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা!
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের কারবার চালাচ্ছিল বলে এসটিএফ সূত্রে খবর ! ধৃত ২ জন মাদক কারবারিকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে কোথায় হাতবদলের ছক ছিল! আরো কারা জড়িত তার তদন্ত শুরু করবে নকশালবাড়ি থানার পুলিশ!
