ছোটো গাড়ির ছাদে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের আগে পুলিশ জালে ২ মাদক কারবারী ! বাগডোগরা কেষ্টপুর সংলগ্ন বাগডোগরা -বিহার জাতীয় সড়কের ঘটনা! জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে কেষ্টপুর কাছে একটি সন্দেহভাজন চারচাক্কা গাড়ি আটক করে বাগডোগরা থানার পুলিশ।
গাড়িতে থাকা চালক ও সহচালক কে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি মেলায় তল্লাশি শুরু করলে গাড়ির ছাদে গোপন চেম্বারের হদিশ মেলে। সেই চেম্বারেই মেলে বিপুল পরিমাণে গাজা যা ওজন প্রায় ৪২ কেজি। পরে মাদক কারবারের অভিযোগ এনডিপিএস মামলায় রুজু করে ২ জনকে গ্রেপ্তার করে বাগডোগরা খানার পুলিশ।
ধৃতরা হল প্রবীণ কুমার ও বিকি কুমার , দুজনেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। গাঁজা পাচারের জন্য যে রাজ্যে প্রবেশ করতেন সেই রাজ্যের নাম্বার যুক্ত করা হয় এই গাড়িতে। গাড়ির ভেতর থেকে আসাম বাংলা ও বিহারের নাম্বার প্লেট মিলে। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে গোটা ঘটনার তদন্ত শুরু করবে বাগডোগরা থানার পুলিশ।
