Kharibari Road Safety Week 2026 | ট্রাফিক সচেতনতা র‍্যালি | Darjeeling Traffic Police

 

Kharibari Road Safety Week 2026 Traffic Awareness Rally

পথ নিরাপত্তা সপ্তাহে খড়িবাড়িতে সচেতনতা র‍্যালি, ট্রাফিক নিয়ম মানার বার্তা পুলিশের

খড়িবাড়ি: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ ট্রাফিক সচেতনতা র‍্যালি। পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করতে শুক্রবার সকালে এই র‍্যালির আয়োজন করা হয়।

খড়িবাড়ি থানা চত্বর থেকে শুরু হয় সচেতনতা র‍্যালি। এরপর কদমতলা মোড় হয়ে খড়িবাড়ি বাজার এলাকা পরিক্রমা করে ফের খড়িবাড়ি থানার সামনে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে প্ল্যাকার্ড ও ট্যাবলোর মাধ্যমে পথ নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি শেষে খড়িবাড়ি থানার চত্বরে আয়োজন করা হয় পথ নিরাপত্তা সপ্তাহের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক মঞ্চে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে হেলমেট ব্যবহার, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সতর্কভাবে পথ চলার বার্তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং ট্রাফিক ডিএসপি কল্যাণ গুরুং, রুরাল ট্রাফিক ইন্সপেক্টর মুকুল মিয়া, নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র, খড়িবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনতোষ সরকার সহ জনপ্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের মাঝেই সংবাদকর্মীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে উপস্থিতদের হাতে চারা গাছ তুলে দেন খড়িবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিয়ত পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। দেশে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন ও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই পথ নিরাপত্তা সপ্তাহ পালনের অন্যতম মূল উদ্দেশ্য।

দার্জিলিং জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি কল্যাণ গুরুং বলেন, পথ নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের সম্মিলিত দায়িত্ব। ট্রাফিক নিয়ম মেনে চলা, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং অন্যদেরও সচেতন করার মাধ্যমে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।

সচেতনতা বাড়ুক, দুর্ঘটনা কমুক—নিরাপদ হোক প্রতিটি পথ।

খড়িবাড়ি পথ নিরাপত্তা সপ্তাহ
Kharibari Road Safety Week 2026
ট্রাফিক সচেতনতা র‍্যালি
দার্জিলিং জেলা পুলিশ
খড়িবাড়ি ট্রাফিক গার্ড
Road Safety Awareness Rally
Traffic Awareness News

Roj Khabar Duniya is the country of most trusted Media House in Siliguri. Which brings to you every news related to regional, national and international 24 hours a day. So Subscribe on YouTube. Roj Khabar Duniya. and Follow on Facebook. Roj Khabar Duniya. Providing Indian News, World News, Breaking News, Festival News, Hindi News, Tech News, Education News, Travel News, Bangla News, Local News Video and Articles.

Post a Comment (0)
Previous Post Next Post