স্কুল খুলছে ১১টার পর! নকশালবাড়ির চিকথু জোত প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি! এদিন অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ পেয়ে সারপ্রাইজ ভিজিট করেন বিজেপি নেতৃত্ব! এদিন উঠে আসছে আসল ছবি। ১০.৫৭ মিনিটে প্রধান শিক্ষক আর অন্য শিক্ষক আসছেন ১১.১৭ মিনিটে। এদিন সঠিক সময়ে স্কুলে শিক্ষকদের উপস্থিতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্ব!
সঙ্গে হাতেনাতে ধরা পড়ে মদ্যপ অবস্থায় থাকা প্রধান শিক্ষকও! স্কুলে শিক্ষকদের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির মন্ডল সভাপতি! এই ঘটনায় ক্ষোভ প্রকাশ স্থানীয় ও অভিভাবকদের! গোটা ঘটনায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে!
দ্রুত এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতৃত্বর! অন্যদিকে সঠিক সময়ে স্কুল না খোলার কথা স্বীকার করলেও মদ্যপ অবস্থায় অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জানান, মাত্র ১২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষা ছাড়াও জনগননা নিয়েও কাজ করতে হচ্ছে। এতেই সমস্যা হচ্ছে। গোটা ঘটনায় সঠিক ভাবে শিক্ষা পাক শিক্ষার্থীরা মত অভিভাবক ও স্থানীয়দের।
