খড়িবাড়ি : এক মাস কাটতে না কাটতেই ফের ভারত নেপাল সীমান্তের গ্রেফতার বাংলাদেশী! সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করা এক বাংলাদেশীকে গ্রেফতার করল এসএসবি!
খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের আন্তারাম জোতে গতকাল সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাঘুরি নজরে আসে এসএসবি আন্তারাম ক্যাম্পের জওয়ানদের।
পরে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশীর খোঁজ পেয়ে ধৃতের কাছে থেকে মোবাইল ও বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি। ধৃত ব্যক্তি হরিশ্চন্দ্র রায়, বাংলাদেশর বোদাগঞ্জের বাসিন্দা।
ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে আজ রিমান্ডে এনে তদন্ত শুরু করবে খড়িবাড়ি থানার পুলিশ।
