নকশালবাড়ি : ইন্দো - নেপাল সীমান্তের হাতি মৃত্যু! যা ঘিরে বড়ো বিপদের শঙ্কা করছে পরিবেশ প্রেমীরা ! ফের একবার নকশালবাড়ি ঘেঁষা নেপালের বামনডাঙিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একটি হাতি মৃত্যুর ঘটনায় জোর শোরগোল পরিবেশ প্রেমীদের!
ভুট্টার জমি সংরক্ষণ করতে বিদ্যুৎ ফেন্সিং করা হয়, সেই ফেন্সিং মৃত্যু হয় এই মহিলা মহিলা হাতিটির বলে সূত্র মারফত জানা গেছে। এবছর এখন অবদি নেপালে মোট ৩টি হাতির মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে। গত বছর নেপালে ৬ টি হাতির মৃত্যু হয় ।
এ নিয়ে বিপদ সংকেত বলে দাবি করছেন স্বেচ্ছাসেবী সংগঠনেরা। দ্রুত পদক্ষেপ গ্রহণ না হলে আগামী দিনে বন্যপ্রাণের ক্ষতি হবে টেলিফোনে জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অনুজীৎ বসুর।
