খড়িবাড়ি : প্রধানের পর এবার উপপ্রধান! খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানকে সরিয়ে নতুন উপপ্রধান হল তৃণমূলেরই। কয়েকমাস ধরেই টালবাহানার পর অবশেষে নতুন প্রধান ও উপপ্রধান হল খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে!
মঙ্গলবার বিন্নাবাড়ির উপপ্রধান নির্বাচন করে খড়িবাড়ি ব্লক প্রশাসন। এদিন ১৩জন পঞ্চায়েত সদস্যরা মধ্যে ৮জন উপস্থিত থেকে উপপ্রধান নির্বাচন করেন। গত ২৫শে এপ্রিল আস্থা ভোটে বিক্ষুব্ধদের কাছে হেরে যান প্রাক্তন তৃণমূলের উপপ্রধান প্রমোদ প্রসাদ!
আজ উপপ্রধান নির্বাচনে ৮ বিক্ষুব্ধরা নিজেদের মধ্যে থেকে বিকাশ বর্মনকে উপপ্রধান নির্বাচন করে। আগামী দিনে এলাকার উন্নয়ন কাজের আশ্বাস দেন নবনির্বাচিত উপপ্রধান। অন্যদিকে অনাস্থা পেশের পর আজ উপপ্রধান নির্বাচন করা হয়। বিকাশ বর্মন উপপ্রধান হয়েছে মত বিডিওর।
