বনদফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ৩১ নং জাতীয় সড়কের মুনি চা বাগানে এলাকায় একটি চিতা বাঘ আহত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বনদফতরের কর্মীরা ।
গাড়ির ধাক্কায় লাগায় ঘটনাস্থলে মৃত্যু হয় চিতাবাঘের । পরে চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠিয়েছে বনদফতর। বিগত দিন একই জায়গায় ৬ বার গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু হয়েছে ।
পুলিশ ও বনদফতরের যৌথ উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে । বন্যপ্রাণীর দুর্ঘটনা অনেকটা এড়ানো গেছে । আরো সচেতন বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাগডোগরা বনদফতরের রেঞ্জার সোনম ভুটিয়া ।
