পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মালদা - শিলিগুড়ি ডেমু ট্রেনে চেপে নক্সালবাড়ি স্টেশন নামেন ওই মহিলা!
এরপর স্টেশন লাগোয়া একটি রাইসমিলের পাশে হাতবদলের জন্য অপেক্ষা করছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে, ওই এলাকায় হানা দেয় নক্সালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে হেফাজত থেকে ১০১ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। মাদক কারবারের অভিযোগে ওই মহিলাকে গ্ৰেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ধৃতের নাম লক্ষী মন্ডল, মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদলতে তুলে রিমান্ডে নিয়ে কোথাও হাতবদলের ছক ছিল, আরো কারা জড়িত তা তদন্ত শুরু করবে পুলিশ।
