গতবছর আগষ্ট মাসে ভারতীয় ভিসা নিয়ে বৈধ ভাবে ভারতে ঢোকার পর বাংলাদেশ ফিরে না গিয়ে ভারতে বসবাস শুরু করে ধৃত বাংলাদেশী নাগরিক। ভিসা উত্তীর্ণ হওয়ার পর বসবাসের অভিযোগে ধৃতকে আটক করে এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন।
পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতের কাছে থেকে বাংলাদেশের পরিচয়পত্র ও পার্সপোট উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
