এ বিষয়ে শুল্ক দফতরের সহকারী কমিশনার জানান প্লাইউড নিয়ে তদন্তে জন্য এর্লাট এসেছে শুল্ক দফতরে। পরে ডিআরআই আধিকারিক ও শুল্ক দফতরের যৌথ উদ্যোগে তদন্ত ও যাচাই শুরু হয়েছে। ৯টি লরির মধ্যে একটি গাড়িকে ছাড়া হয়েছে এবং ৮টি লরিতে আটক করা হয়েছে।
বাকি তদন্ত চলছে। বাইরে ভুয়ো তথ্য প্রচার হচ্ছে। শুল্ক দফতর সরকারের নির্দেশে কাজ করছে। তবে সমস্ত লরিতে বিআরএস আছে, বাকি তদন্তের পর ছাড়া হবে। এর জেরে সমস্যায় প্লাইউড বোঝাই লরি চালকরা।
