গতকাল খড়িবাড়ির বুড়াগঞ্জের বুধসিং জোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে আগুনের জেরে ঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিন শিশুদের পড়াশোনার বইপত্র ও সকলকের নথিপত্র তৈরি করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন সহকারী সভাধিপতি।
পাশাপাশি আগামী দিনে মহকুমা পরিষদের উদ্যোগে সহায়তার বার্তা দেন তিনি। গতকাল রাতেই এলাকায় ঢুকে সহায়তার হাত বাড়ান মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। প্রশাসনের সহযোগিতায় একটু হলেও মনে জোর পেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
