বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মাধ্যক্ষ ইতিমধ্যেই বিদ্যালয়ের জন্য শীতল পানীয় জলের ব্যবস্থা, লাইট বসানো, ২০টি ফ্যান, অফিস রুমের জন্য প্রিন্টারসহ নানা পরিকাঠামোগত উন্নয়নমূলক সহায়তা প্রদান করেছেন।
এই গুরুত্বপূর্ণ অবদানের জন্যই তাঁকে বিদ্যালয়ে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। এই দিনে কর্মাধ্যক্ষ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ করে জলনিকাশি নালা নির্মাণ, স্মার্ট ক্লাসরুমের জরাজীর্ণ ভবন সংস্কার এবং বিদ্যালয়ের আর্থিক উন্নয়ন নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগে মহকুমা পরিষদকে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।
