বাগডোগরা বনদফতরের সেই সময়ে রেঞ্জার সমীরণ রাজের নেতৃত্বে বনদফতরের টিম ঘটনাস্থল থেকে ধৃতের হেফাজত থেকে ১টি ইন্ডিয়ান রুফড কচ্ছপ, ২টি রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ ও ১টি ব্রাউন রুফড কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে ইন্ডিয়ান রুফড কচ্ছপ মৃত অবস্থায় উদ্ধার করে বনদফতর।
সেই ঘটনায় অবশেষে ৩ বছরের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো শিলিগুড়ি মহকুমা আদালত। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনের 9,39(1B), 39(3), 44(1AIII), 48(A) এবং 51 ধারা অনুযায়ী ৪ বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে ২৫হাজার টাকা জরিমানা করে আদালত। এদিন বাগডোগরা বনদফতর অফিসে সাংবাদিক সম্মেলন করে কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা এডিএফও রাহুল দেব মুখার্জি জানান,
৩ বছরের মাথায় এই সাফল্য অর্জন বনদফতরের। বিলুপ্তপ্রায় কচ্ছপ হত্যা ও পাচার যুবককে ৪ বছরের সশ্রম কারাদন্ড সাজা ঘোষণা করেছে আদালত। আগামী দিনে এই ধরনের ঘটনার পাশাপাশি বন্যপ্রাণ হত্যা ও পাচার এবং গাছ কাটা থেকে দূরে থাকতে হবে বলে সতর্ক করেন এডিএফও!
