জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফাঁসিদেওয়ার শৈলানি জোতের ২ কিশোর বাইকে করে নক্সালবাড়িতে আসে ।
বিয়ের অনুষ্ঠানে সেরে রাতে বাড়ি ফেরার পথে টোল প্লাজার কাছে দাড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারলে গুরুত্বর আহত হয় গোপাল মার্ডি ও কৃষ্ণ হাজদা।
নক্সালবাড়ির থানার টহলরত পুলিশ ভ্যানের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে নক্সালবাড়ির হাসপাতাল নিয়ে এলে মৃত্যু হয় বছর বাইশের কিশোর গোপাল মার্ডি'র।
অপরদিকে, আহত কৃষ্ণ হাজদা স্থিতিশীল রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে গোটা ঘটনায় ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি তদন্ত শুরু করেছে নক্সালবাড়ি থানার পুলিশ।
