এসএসবি সূত্রে খবর, গতকাল রাতে নক্সালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় মাদক হাতবদলের খবর পেয়ে অভিযানে নামে এসএসবি'র জাওয়ানরা ।
সন্দেহভাজন ওই যুবককে আটক করা হলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০২ গ্ৰাম ব্রাউন সুগার। মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত বিষ্ণু বর্মনকে আটক করে নক্সালবাড়ি থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয় ।
এসএসবি'র, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
