সংগঠনের দাবি ,গত কয়েক মাস ধরে নদী থেকে বালি - পাথর উওলোন বন্ধ রয়েছে।এর জেরে নদীর সঙ্গে যুক্ত শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছে। সঙ্গে দেখা দিয়েছে রয়েলটি যাতীও সমস্যার, দ্রুত বৈধ রয়েলটি কার্যকর করার দাবি জানান হয় ।
পাশাপাশি, ডাম্পারে করে বালি- পাথর পাচার বন্ধ এবং চড়া দামে রয়েলটি নিয়ে একশ্রেণির মুনাফা লোভীদের কড়া ব্যবস্থা নেওয়া জন্য দাবি করেন সংগঠনের সদস্য গৌতম ঘোষ। এদিন নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে ভূমি রাজস্ব আধিকারিককে দফতর পর্যন্ত মিছিল করে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা।
