সেই সময় কোচবিহারগামী একটি সরকারি বাস ওই লরির পেছনে সজোরে ধাক্কা মারলে ! বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর জখম অবস্থায় বাসের মধ্যেই লুটিয়ে পড়েন অনেক বাসযাত্রী। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধারে কাজে হাত লাগান। ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ।
আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মৃত্যু ও আহতদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। তবে সংখ্যা বাড়তে পারে বলে, প্রশাসনের সূত্রে খবর।
ইতিমধ্যেই আহতদের দেখতে এবং মৃতের পরিবারদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
