জানা গিয়েছে,এদিন ভোরে বাসে চেপে বিহারের মুজাফরপুর থেকে নেপালে যাওয়ার উদ্দেশ্যে পানিট্যাঙ্কিতে নেমেছিল বিহারের এক পরিবার!সেই শৌচকর্মের জন্য গিয়েছিল এক বৃদ্ধা । আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।
পরে পরিবারের লোকেরা খোঁজা করলে জাতীয় সড়কে রক্তাক্ত অবস্থায় দেখতে পান । তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়।আজ মৃতদেহটি উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
মৃতের নাম সারদা দেবী(৭৮), বিহারের মুজাফরপুরের বাসিন্দা। ঘটনার সময় বৃষ্টি পড়ায় দৃশ্যমান কমে জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
